শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

সংবাদদাতা / ৯৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মােঃ সাইফুল্লাহ

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকালে তাদের কার্যালয় প্রাঙ্গনে কর্মবিরতি কর্মসুচি পালন করে। এ সময় বক্তরা বলেন,

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমুহকে একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি ও পল্লী বিদ্যুৎ  সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর নির্যাতন – নিপীড়ন শোষন এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক মানহীন বৈদ্যুতিক মালামাল  ক্রয়ের কারনে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা  কর্মচারী গত ৫ মে জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামে এবং স্মারকলিপি প্রদান করে।

এর ফলে বিআরবি সারা দেশে সাময়িক বরখাস্থ, সংযুক্তি, স্ট্যান্ড রিলিজ ও হয়রানীমূলক বদলী শুরু করে। এ কারনে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় যৌতিক যে কোন দাবি পূরনে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা উপেক্ষা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমুহে নির্যাতন বন্ধের দাবিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির তিন শতাধিক কর্মকর্তা তাদের অফিস প্রাঙ্গনে জড় হয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতির সাথে মানব বন্ধন করে। এসময় বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রঞ্জন কুমার ঘোষ, ডিজিএম মোঃ রাহাত,ডিজিএম আলোমগীর হোসেন, এজিএম মাসুদ রানা,  বিলিং সহকারি শাহনাজসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]