রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণের পবিত্র অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করলো আল-আযহার ইনস্টিটিউট মিরপুরে প্যারাডাইজ স্কুলের ক্লাস পার্টি: বিনোদন, খাবার আর আনন্দে রঙিন একদিন যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন বিপদ ঘটার পর নয়, আগেই সতর্ক হওয়া রাষ্ট্রের দায়িত্ব* *— অধ্যাপক এম. এ. বার্ণিক জুলাই বিপ্লবের বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ কি সত্যিই হাতছাড়া হয়ে যাচ্ছে?হয়ে গেছে বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা — ডাঃ আল হাসান মোবারক

ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসকের যোগদান : ফুলেল শুভেচ্ছা

সংবাদদাতা / ১৬৫ বার ভিউ
সময়ঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও (জেলা প্রতিনিধি)- ঠাকুরগাঁও পৌরসভায় নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন যোগদান করেছেন। গত ২১ আগষ্ট বুধবার পৌরসভায় যোগদানের পুর্বে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পৌরসভার কনফারেন্স রুমে তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা সভা করেন।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সভায় বক্তব্য দেন পৌরসভার নবাগত প্রশাসক, জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান প্রমুখ।

 

এ সময় পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান, আয়েশা বানু পারুল, ফারজানা আক্তার পাখি, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পৌরসভার নবাগত প্রশাসক সরদার মোস্তফা শাহিন বলেন, পৌরসভার বিভিন্ন সমস্যা রয়েছে, তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম। আমাদের ডাম্পিং ষ্টেশন নেই। তাই প্রথম অগ্রাধিকার থাকবে পরিস্কার পরিচ্ছন্নতা, লাইটিং, রাস্তাঘাটের নাজুক অবস্থা আছে সুগুলো নিয়ে কাজ করা। পাশাপাশি রাস্তার কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং লাইটিংয়ের কাজ যাতে একটি ভাল পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি চেষ্টা করা। আপনারা জানেন গাছ জীবন স্বত্তা। পৌরসভার বিভিন্ন স্থানে গাছে ব্যানার, ফেসটুন সহ বিভিন্ন পোষ্টার অপসারনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। ইতিমধ্যে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা হয়েছে। পৌরবাসীর প্রতি আমার বার্তা থাকবে পৌরসভার বাসিন্দাদের জীবন মান যাতে করে স্বাভাবিক হয়, স্বাবলিল হয়, স্বাচ্ছন্নপুর্ন হয় এজন্য আমরা পৌরসভার পক্ষ থেকে সম্বিলিতভাবে একটি বডি হিসেবে কাজ করবো এবং তাদের এ জীবন মানের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো। সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]