শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

রূপনগরের দুয়ারীপাড়ায়  বিএনপির নাম ভাঙ্গিয়ে অপরাধ মূলক কর্মকাণ্ডে আওয়ামীলীগের একটি বিশেষ মহল

সংবাদদাতা / ৫৩৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোটারঃ

রাজধানীর মিরপুরের রুপনগর থানাধীন দুয়ারিপাড়া এলাকাতে বিএনপির নাম ভাঙ্গিয়ে নানান ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের  একটি প্রভাবশালী মহল।

৫ আগষ্ট ২০২৪ ইং স্বৈরাচার হাসিনা সরকারের  উৎখাত  হওয়ার পর থেকে দুয়ারীপাড়ায় স্বার্থন্বেষী  চক্রগুলো বিএনপি, তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম ভাঙ্গিয়ে দুয়ারীপাড়ায়, অতীতে যেমন  আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে  নানান রকমের  অপরাধ মূলক কর্মকাণ্ড করেছে, এবারও বিএনপির নাম ভাঙ্গিয়ে অপরাধ ও অপকর্মে করার অভিযোগ উঠেছে একটি বিশেষ গোষ্টির বিরুদ্ধে।
দলটি’র স্থানীয় নেতারা বলছেন সন্ত্রাসী কোন দলের নয় এদের পরিচয় এরা সন্ত্রাসী।

গত ৫ আগষ্টের পর থেকে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে  মাদক ব্যবসা নিয়ন্ত্রণ,ভূমি দস্যু  দখলবাজি, চাঁদাবাজি, দোকান লুটপাট।
পাশাপাশি অবৈধ  বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার পানির লাইন সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
এছাড়াও তারা ফুটপাতের পসরা সাজানো ব্যবসায়ীদের থেকেও চাঁদা সংগ্রহ,
মাদকদ্রব্য সেবন করে রাস্তায় মাতাল হয়ে সমাজের মা, বোন, নারীদের   উত্ত্যক্ত করে এমন অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
এসময় সরজমিনে দুয়ারীপাড়ায় মসজিদের মুসল্লী, ফুটপাতের ব্যাবসায়ী, সাধারণ মানুষ সাংবাদিকদের বলেন এরা অতীতেও আওয়ামীলীগ এবং বর্তমানে বিএনপি নাম ব্যবহার করে এ সকল অপকর্ম করছে।
তারা আরও বলেন এরা কাদের ইন্দনে এসব  করছে ? এমন প্রশ্ন এখন সচেতন মহলের।
বিভিন্ন সোর্স ও জনসাধারণের ভাষ্যমতে দুয়ারীপাড়ায় আপরাধের হোতাদের অন্যতম  আঃ হাই মোল্লা, আলী উরফে চোর আলী, তারিকুল ইসলাম মহিন, আল আমিন  (ময়লা কামালের ছোট ভাই), মাহবুব (মাদক ও জুয়ার ব্যবসা), সামসু (চাঁদাবাজ), আঃ লতিফ মোল্লা, (অবৈধ গ্যাস, পানি, বিদ্যুৎ ), উজ্জ্বল, অপর্ন, হৃদয়, রিয়াজুল, রেজাউল (বিভিন্ন উৎস থেকে চাদা সংগ্রহকারি বা লাইন ম্যান)


এ বিষয়ে বিএনপির রুপনগর থানার নাম প্রকাশে অনিচ্ছুক নেতাদের জিজ্ঞেস করলে তিনি বলেন এ বিষয় আমরাও শংকিত ।
এই  হামলা, ভাঙচুর, লুটপাট  ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ডে বিএনপি ও তার কোন নেতা, কর্মী জড়িত নাই, এরা সুযোগ সন্ধানী অতীতেও করেছে এখনো করছে। এরা আমাদের দলের কেউ না।
তারা আরও বলেন আমাদের নেতা আমিনুল হক(সদস্য সচিব “ঢাঃমঃউ” বিএনপি ) এ ব্যপারে শক্ত হাতে দেখভাল করছেন। উনার কঠোর নির্দেশ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন ছাড় নয়, এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিন।
বিএনপি,  হামলা, ভাঙচুর, লুটপাট এবং চাঁদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল আছে।
বিএনপির হাইকমান্ড শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ইতি মধ্যেই দল থেকে অনেকেই  বহিস্কার করেছে । দলটির নীতি-নির্ধারকগণ বারবার নেতা কর্মীদের উদ্দেশ্য   হুশিয়ার করে বলছেন, এরকম কোন অনৈতিক কর্মকাণ্ডের সাথে দলের কেউ জড়িত হবেন না। জড়িত থাকলে তাকে দল থেকে বহিস্কারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর  হাতে তুলে দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
তার পরেও দলের সুনাম ও ভাবমূর্তী নষ্ট করতে একটি চক্র অপচেষ্টা করছে বলে মনে করছেন একাধিক সিনিয়র হাই কমান্ডের নেতৃবৃন্দ। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এরা ভয়ঙ্কর দুষ্কৃতিকারী, দলের কেউ নন, স্বৈরচার আওয়ামীলীগের এজেন্ট।
অনুপ্রবেশকারী নব্য বিএনপি দলের সুনাম নষ্ট করতে চায়। এরা বিএনপির নাম ভাঙ্গিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে।
এসময় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই, সাংবাদিকদের আসার খবর পেয়ে তার গাঁ ঢাকা দিয়েছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]