মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সংবাদদাতা / ১০০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শ্রীপুরের ৪ শহীদের কবর জিয়ারত ও বিশেষ  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।

প্রথমে উপজেলা নোহাটা গ্রামের শহীদ আসিফ ইকবাল রাব্বির কবর জিয়ারত করেন, পরে রায়নগর গ্রামের শহীদ ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের শহীদ মুত্তাকিন বিল্লাহ এবং সর্বশেষ শ্রীপুর গ্রামের শহীদ শাহরিয়ার সোহানের করব জিয়ারত করেন। এ সময় তারা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কবর জিয়ারত শেষে জুম্মার নামাজের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাদের গ্রামের মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জহুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরেরd নেতাকর্মীরা।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]