শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লাভবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ

সংবাদদাতা / ১২৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

গোদাগাড়ী প্রতিনিধি :-

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের হৃষ্টপুষ্টকরণ গরু ও গরু গৃহের উপকরণ বিতরণের ফলে লাভবান হচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ।

গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক বিতরণকৃত প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ পেয়ে হাসিমুখে ফিরতে দেখা যায় তাদের।

পণ্যের প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং গুনগতমান সম্পন্ন, মোটাতাজাকরণের জন্য স্বাস্থ্যকর, ষাঁড় বাছুর,শরীরের গঠন ত্রিভুজাকার, যেকোনো ছোঁয়াচে রোগ থেকে মুক্ত,গ্রামীণ এলাকায় প্রতিপালনের জন্য পরিবেশগতভাবে উপযুক্ত হওয়ায় খুশি তারা।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ১১১ টি বাছুর গরু বিতরণ করা হয়।

গরু বিতরণের পাশাপাশি গোয়াল ঘর নির্মান সামগ্রীও বিতরণ করা হয়।

উপজেলার গোপালপুর এলাকার শ্রীমতী সীমা রাণী বলেন, আমি একটি ষাড় বাছুর গরু পেয়েছি। গরুটি পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। এই গরু থেকেই আমি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখি। তারা গোয়ালঘর নির্মানের জন্য নির্মাণ সামগ্রীও দিয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমি ধন্য।আমার ভাল লাগছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে শরীক হতে পেরেছি। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবসময় পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]