মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

১৩নং ওয়া‌র্ডে মরহুম কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে এস. আলম রাজীবের উদ্যেগে দোয়া অনু‌ষ্ঠিত

সংবাদদাতা / ১৯০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৩নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

শনিবার (২৫ জানুয়ারী) বি‌কে‌লে নগরীর ১৩নং ওয়া‌র্ডের গলাচিপায় মরহুম কোকোর রূহের মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা, তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে দোয়া করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির প্রতিষ্ঠাতা সভাপ‌তি, বিএন‌পি ব‌হি‌ঃর্বিশ্ব ক‌মি‌টির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এস. আলম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সহ-সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উপদেষ্টা এম. এ. সাত্তার ভূট্টো, শাহাদাত হোসেন সাধু, মিজানুর রহমান মিজান, গ্রীস বিএনপি’র নির্বাচন কমিশনার ও সাইবার ইউজার দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এস. আলম সাইদুল, ফতুল্লা থানা শহীদ জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু, আমলাপাড়ার বিশিষ্ট সমাজসেবক মোঃ নূরউদ্দীন, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি, আমলাপাড়ার বিশিষ্ট সমাজসেবক মোঃ খসরুজ্জামান, কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, গলাচিপা বায়তুল মামুর জামে মসজিদের সিনিয়র সদস্য মোঃ মিরাজুল ইসলাম খান, মহানগর জাসাস নেতা মোঃ ইকবাল, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান চৌধুরী জুয়েল, যুগ্ন আহবায়ক রাবিদ হাসান মীম, মহানগর সাইবার ইউজার দল নেতা কাজী নাজমুল হাসান মাসুম, মোঃ মিশাল, মোঃ শামীম, ফতুল্লা থানা সাইবার ইউজার দলের সমন্বয়ক মোঃ স্বপন, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি আল-আমিন আকাশ, সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, ১৩নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সহ-সভাপতি রাহিম চৌধুরী, ১৪নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সমন্বয়ক মোঃ পাপ্পু এবং ১৩নং ওয়ার্ড সহ মহানগরের অন্যান্য বিভিন্ন ওয়ার্ড ও থানার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]