মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা ।

সংবাদদাতা / ১০২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ২০২৫ ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সোলেমেন আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রবিউল করিম, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ আহসান হাবিব, ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মোঃ আল মামুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার সম্রাট,
তরুণ প্রজন্মের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের তথ্য অফিসার ( রু.দা.) এইচ এম শাহজাহান মিয়া । এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় তারুণ্যনির্ভর, শোষণমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণ সমাজের দায়িত্ব-কর্তব্য এবং আগামী সুখী সমৃদ্ধ দেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]