শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

সংবাদদাতা / ২১০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার ভাতগাঁও গ্রামের আ: সোবহানের ছেলে মো: রইসুল ইসলাম (৩৯), একই থানার কচুবাড়ি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো: আব্দুল গফুর, চিলারং গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো: উপারুল (৪৭) ও গোবিন্দনগর এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে মো: সোহেল রানা (৩০) কে গ্রেফতার করে। অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে গুয়াগাঁও গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো: আ: সামাদ (৫০), পীরগঞ্জ উপজেলার জগথা (কুলিপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো: শাহিন (৪১) ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো: ওসমান গনি (৪৫) কে গ্রেফতার করে।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]