বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ের পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার !

সংবাদদাতা / ৮৭ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার হরিহরপুর মংলুবাড়ি গ্রামের মৃত মংলুর ছেলে মো: বারেক (৪২), একটিয়াবাড়ি কালিতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: বাবু হাসা (৩৫) কে গ্রেফকার করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ সনগাঁও গ্রামের এমদাদুর রহমানের ছেলে মোখলেসুর রহমান (৬৫), মাছখুরিয়া গ্রামের ইসমাইলের ছেলে সবুজ রহমান, বামুনিয়া গ্রামের মফিজুরের ছেলে হুমায়ুন কবির (৩৮), বালিয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আফজাল হোসেন (৪২) কে গ্রেফতার করে। অন্যদিকে পীরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার মাইনুদ্দিনের ছেলে মোনায়েম খান (৪৬), ভাকুয়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। রানীশংকৈল থানা পুলিশ গোগর ঝাড়বাড়ি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আল মামুন (৩৬) কে গ্রেফতার করে। অপরদিকে হরিপুর থানা পুলিশ থানাধীন জুগিপাড়া গ্রামের মদন দেবনাথের ছেলে পুন্য দেবনাথ ও একই গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) কে গ্রেফতার করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]