মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় লাঙ্গলবাদ সিনিয়র মাদ্রাসা প্রঙ্গনে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব আব্দুল মতিন।
গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম জেলা জামায়াতে ইসলামীর ও প্রচার ও মিডিয়া মোঃ সাইফুল্লাহ। শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মিজানুর রহমা, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার।

গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী ও বর্তমান উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমিরুল ইসলাম,আমলসার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলা সেক্রেটারী ডাক্তার রাকিব, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক ও রিকশা -ভ্যান ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মোঃ শাজাহান আলী, শ্রমিক কল্যান ফেডারেশন শ্রীপুর উপজেলার সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্নাসহসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই দেশের জনসাধারণ। জামায়াতে ইসলামের ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষের কল্যাণ সাধিত হবে। সেই সাথে কুরআন ও সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ৮ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/০৩/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]