মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

সংবাদদাতা / ৯৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: মোবারক আলী রকি নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। নিহত মোবারক আলী চট্টগ্রাম জেলার খুলশি থানাধিন লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে গেছে, শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনাম একটি ট্রাক ফেনীগামী অপর একটি ড্রাম ট্রাককে পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে ড্রাম ট্রাকের কেবিনে বসে থাকা হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় হেলপার রকিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ হোসেন জানান, ‘গুরুতর আহত হেলপার মোবারক আলী রকির মৃত্যু হাসপাতালে আনার পূর্বেই হয়েছে।’

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]