বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শ্রীপুর পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সংবাদদাতা / ৭৭ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীদের ঢল!

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) শ্রীপুর পাইলট হাইস্কুলের মাঠে ইফতার মাহফিল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

ইফতারের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা আলহাজ্ব রুহুল আমিন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]