শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

অসময়ে সাগর উত্তাল দুবলার চরে ছয় দিন যাবত মাছ ধরা বন্ধ

সংবাদদাতা / ১৫৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

দুবলারচরে শুটঁকি মৌসুমের শেষ পর্যায়ে অসময়ে সাগর উত্তাল। ছয়দিন যাবৎ মাছধরা বন্ধ রেখে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন। আর্থিক লোকসানের শংকায় জেলে মহাজন ও আড়ৎদাররা। ৮ এপ্রিল শুটঁকি মৌসুম শেষ হবে দুবলারচরে।

দুবলার আলোরকোল থেকে বুধবার দুপুরে, দুবলা ফিসারমেন গ্রæপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, মৌসুমের শেষে এসে দুবলারচরের মাছ শুঁটকিকরণ জেলেরা বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। আকষ্মিকভাবে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে প্রবল পশ্চিমা বায়ু বয়ে যাচ্ছে। সাগর উত্তাল হওয়ায় দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শেলারচর, নারিকেলবাড়[ীয়ায় অবস্থানরত কয়েক হাজার শুটঁকি জেলে ৬দিন যাবৎ মাছ ধরা বন্ধ রেখে অলস সময় পার করছেন। মাছধরা বন্ধ থাকায় জেলে মহাজন ও আড়ৎদাররা আর্থিক লোকসানের সম্মূখীন হয়েছেন।

এবারের শুটঁকি মৌশুমের শুরু থেকে ক্রমাগত জেলেরা সাগরে দূর্যোগের কবলে পড়েছেন ফলে লাখ লাখ টাকা বিনিয়োগ করে মহাজন আড়ৎদাররা দুশ্চিন্তায় আছেন । মৌসুমের এই সময়ে সাগরে এ ধরনের আবহাওয়া জেলেরা আগে কখনো দেখেনি বলে ফিসারমেন গ্রæপের সভাপতি জানান।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী বলেন, গত ছয়দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বঙ্গোপসাগরে প্রবল বেগে পশ্চিমা বাতাস বইছে। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। দুবলারচরের কয়েক হাজার জেলে মাছধরা বন্ধ রেখে আলোরকোলসহ সুন্দরবনের বিভিন্ন খালে ট্রলার, নৌকায় আশ্রয় নিয়ে অলস সময় পার করছেন বলে মোতাসিন ফরাজী জানিয়েছেন। দুবলার মাঝেরকেল্লার জেলে আলাল মিয়া, নারিকেলবাড়ীয়ার জেলে বেলাল হোসেন, চান মিয়া ও শেলারচরের জেলে ছগির হোসেন বলেন, বর্তমানে দুবলারচরে দশ হাজারেরও বেশি জেলে অবস্থান করছেন। এদের প্রায় সকল জেলে মহাজনদের কাছ থেকে দাদন ( অগ্রিম টাকা) নিয়ে সাগরে মাছ ধরতে এসেছে।

শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার বলেন, কয়েক দিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নৌকা ট্রলার নিয়ে খালের মধ্যে বসে আছে।

জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, এবারের শুঁটকি মৌসুমের শেষে জেলেরা সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। জেলেরা মাছ ধরতে না পারায় বনবিভাগ রাজস্ব হারানোর শংকায় রয়েছেন। আগামী ৮ এপ্রিল দুবলারচরের শুটঁকি মৌসুম শেষ বলে দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]