শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

সংবাদদাতা / ১১৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা বলেছেন, শেরপুর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত একটি জেলা। এখানে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক, ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র ও ময়মনসিংহ বনবিভাগের অধীন রাংটিয়া রেঞ্জসহ বেশকিছু সুন্দর সুন্দর স্পট রয়েছে পর্যটন কেন্দ্র স্থাপন করার মতো। পর্যটন কর্পোরেশন থেকে ইতোপূর্বে আমরা গজনীতে কিছু সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিয়েছি যা জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে ইন্ডিপেনডেন্টলি শেরপুরে এখনও কোন পর্যটন কেন্দ্র স্থাপন হয়নি। পর্যটকদের জন্য নেই কোন আবাসিক সুবিধা। এখানে হোটেল, মোটেল, রিসোর্ট থাকলে পর্যটকদের ভীড়ে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। ঢাকা থেকে সড়ক পথে শেরপুর হয়ে রাংটিয়ার দুরত্ব ২০৫ কিলোমিটার। রাংটিয়ার একপাশে রয়েছে গজনী অবকাশ কেন্দ্র ও আরেক পাশে রয়েছে মধুটিলা ইকোপার্ক। দু’টোর মাঝামাঝি রয়েছে রাংটিয়া। জায়গাটির সৌন্দর্য, গুরুত্ব ও নিরাপত্তার দিক বিবেচনা করে আমরা রাংটিয়া রেঞ্জ এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ব্যাক্তিগত সফরে নিজ এলাকা শেরপুরের নকলায় ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শিক্ষক ও কর্মচারীদের সাথে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, গত জেলা প্রশাসক সম্মেলনে রাংটিয়ায় একটি পর্যটন কেন্দ্র স্থাপন নিয়ে আলোচনা হয়েছে। এজন্য আমরা রাংটিয়া মৌজায় ৫ একর খাস জমি বন্দোবস্তের জন্য জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছি। জমিটা পেলে আমরা সেখানে একটি পর্যটন কেন্দ্র করব। যেখানে থাকবে হোটেল, মোটেল, পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিসসহ নানাবিধি সুবিধা।
এসময় সায়েমা শাহীন সুলতানার স্বামী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর এমাদুল হক ভূঁঞাসহ পরিবারের সদস্য, ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল আন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আলম এবং কলেজের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]