মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

চৌদ্দগ্রামে ইউনিটি ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সংবাদদাতা / ১৪২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সংগঠন ‘ইউনিটি ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সেমাই, চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার পেয়ে সন্তোষ জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী অসহায় পরিবারের সদস্যরা। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রামে ‘ইউনিটি ফাউন্ডেশন’ এর সভাপতি মো: ইমাম হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী আজাদ হোসেন দীপু, রবিউল করিম শামীম, শফিউল করিম, মো: কামরুল ইসলাম ভ‚ঁইয়া, মো: শাহীন মুজমদার, রফিকুল ইসলাম শামীম, এডভোকেট আজাদ হোসেন, ডাক্তার দ্বীন ইসলাম রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: মামুন, ইউছুফ হোসাইন সুমন, ফাহিম ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো: ইউনুছ মেম্বার, ফাউন্ডেশনের সদস্য মো: বাপ্পি, মো: বিজয়, ইশতিয়াক হোসেন, মো: মোহন, আব্দুল হালিম, মো: ইয়াছিন, মো: রায়হান উদ্দীন, আব্দুল কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]