মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল — মির্জা ফখরুল ,

সংবাদদাতা / ১২৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি ভালো অর্জন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় চীনের সঙ্গে একতরফা একটি সম্পর্ক ছিল, যা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে।

’ ১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের তাতিপাড়ায় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময়ে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘চীন সরকার আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে। চীন কমিটেড, তারা উন্নয়নে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আশাবাঞ্জক।’এরপর নির্বাচন ও সংস্কার নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংস্কার ও নির্বাচন দুটি আলাদা জিনিস নয়। সংস্কার, সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের মতামত নিয়ে ক্ষমতায় এসেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তারা সংস্কার কমিশন গঠন করেছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিবেচনা করে মতামত দিয়েছি। যেসব বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো নিয়েই নির্বাচন হবে। যে–ই নির্বাচিত হবে সে এই সংস্কারগুলো ইনফ্লুয়েন্স করবে। বর্তমানে এটাই রাজনৈতিক বোঝাপড়া।’ বিএনপির ৩১ দফা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমরা অতীতে ৩১ দফার মাধ্যমেও কাজ করে এসেছি। বর্তমানে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিলের মাধ্যমেও করেছি। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমরাও সেভাবে কাজ করছি।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ন সম্পাদক পয়গাম আলী, প্রচার সম্পাদক মামুনুর রশীদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]