মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

বহুল আলোচিত মাগুরার শিশু আছিয়া খাতুন ধর্ষন ও হত্যা মামলার অভিযোগ গঠন!

সংবাদদাতা / ১৬৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

বহুল আলোচিত মাগুরার শিশু আছিয়া খাতুন ধর্ষন ও হত্যা মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বুধবার সকালে বিচার কার্য শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে । পুলিশ আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

২৩ এপ্রিল বুধবার সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় । বিজ্ঞ বিচারক আগামী ২৭ এপ্রিল তিনজনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও আদালতে সে সহ সকল আসামী নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগাল এইডের মাধ্যমে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের পরামর্শ দেন বিচারক। ।
শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত পাঁচ আইনজীবী প্যানেলের সদস্যরা।
গত ১৩ এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুন ধর্ষন মামলার আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
এর আগে ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়া খাতুনের মা আয়েশা আক্তার বাদি হয়ে ৪ আসামি করে মামলা দায়ের করেন।

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর মাগুরা।
তাং ২৩/৪/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]