মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাগেরহাটে শ্রীলঙ্কার ৩ ‘অপহৃত’ নাগরিক উদ্ধার, আটক ৩

সংবাদদাতা / ২৩৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

মুক্তিপণের দাবিতে অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে বাগেরহাটের মোল্লাহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে ওই তিন শ্রীলঙ্কানকে উদ্ধার করে পুলিশ।

 

 

 

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান হলেন– মালাভি পাঠিরানা ওরফে নিহাল আনন্দ, পাঠিরানা ওরফে টিকিরি কুমারীহাম ও থুপ্পী মুডিয়ানসিলা নিল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আর অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন– মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের শহিদুল শেখ (২৪), একই গ্রামের কাজী এমদাদ হোসেন (৫২) ও গোপলগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জনি শেখ (৩৮)।

 

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, সম্প্রতি বাংলাদেশের নাগরিক বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর সঙ্গে ওই শ্রীলঙ্কান নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে ব্যবসার প্রলোভন দেখিয়ে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান অপহরণকারীরা। এমদাদের আমন্ত্রণ পেয়ে গত মঙ্গলবার ওই তিন শ্রীলঙ্কান নাগরিক বাংলাদেশে আসেন। ঢাকায় আসার পর শ্রীলঙ্কার ওই নাগরিকদের জিম্মি করে অপহরণকারীরা। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে আটকে রাখা হবে বলে ভয়ভীতি দেখিয়ে গতকাল বুধবার রাত ১০টা নাগাদ তাদের নিয়ে বাগেরহাটের মোল্লাহাটে আসেন অপহরণকারীরা।

 

 

 

 

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় শ্রীলঙ্কার ওই নাগরিকদের পরিবারের সদস্যরা তাদের দূতাবাসে জানালে দূতাবাস কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে পুলিশের একাধিক দল মোল্লাহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ তিন শ্রীলঙ্কানকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

ওই তিন শ্রীলঙ্কানকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তাদের খুলনায় নেওয়া হয়েছে। প্রক্রিয়া মেনে তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর অপহরণে জড়িতেদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]