শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সংবাদদাতা / ১১১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

“দ্বন্দে কোন আনন্দ নাই,আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই”এই প্রতিপাদ্য’কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁও জেলায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২৫ উদযাপন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ২৮ এপ্রিল সোমবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এর আগে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ঠাকুরগাঁও জেলা দায়রা জজ জামাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী আশিকুর রহমান রিজভী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা লুৎফর রহমান। বিভিন্ন ক্যাটাগরী ও মানদন্ড বিশ্লেষনে এ বছর সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হন এ্যাড. নুরুল ইসলাম। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। জজ আদালত চত্ত্বরে ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]