মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

অর্গানিক খাদ্য উৎপাদনে কৃষকদের ভুমিকা রাখা জরুরি : মে দিবসে গোদাগাড়ীর ইউএনও

সংবাদদাতা / ৯৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

গোদাগাড়ী প্রতিনিধি :-

গোদাগাড়ীতে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, বিএনপি নেতা এসএম বাবুর নেতৃত্বে মোটর শ্রমিক ও অটো শ্রমিক ইউনিয়ন, জামায়াত নেতা কামরুজ্জামানের নেতৃত্বে নির্মান শ্রমিক ও শ্রমিক কল্যান ফেডারেশন, আলাদা আলাদা র‍্যালি ও আলোচনা সভা পরিচালনা করেন।

১ লা মে( বৃহস্পতিবার) সকাল ১০ টায় প্রতিটি সংগঠনের আলাদা আলাদা র‍্যালি ও পথসভার আয়োজন করেন। প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ কৃষকদের অর্গানিক খাদ্য উৎপাদনের আহবান জানান। তিনি বলেন, ভেজালমুক্ত খাবার জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখে। কিটনাশক মুক্ত সবজি চাষ করুন।মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে খাদ্য। অতি মুনাফালোভী কৃষক, উৎপাদনকারী, মজুতকারী, পাইকারী ও খুচরা বিক্রেতা সেই খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি, ডিডিটি, কীটনাশক, কাপড়ের রং, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন কোন খাদ্যদ্রব্য নেই যাতে বিষ ও ভেজাল মিশানো হয় না। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রত্যেকটি স্তরেই এর ছড়াছড়ি। সহজপ্রাপ্যতা, আইনী দুর্বলতা আর যথাযথ নজরদারির অভাবে এসব ঘটেই চলেছে, যাতে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে।আমরা এখন কিছুই যেন নির্ভয়ে-নিশ্চিন্তে খেতে পারছি না। বাজার থেকে কিছু কিনতে গিয়ে থমকে দাঁড়াতে হয়, দ্রব্যটি নিরাপদ না বিষযুক্ত। এমনটা তো চলতে পারে না! তাই মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষায় নিরাপদ খাদ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া দরকার । খাদ্যই যদি নিরাপদ না হয়ে বিষযুক্ত হয়, তবে আমরা ধীরে ধীরে পংঙ্গু জাতিতে পরিনত হব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]