বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

প্রফেসর ইউনূস, দয়া করে নির্বাচনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করেন– মির্জা ফখরুল

সংবাদদাতা / ১০১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা চাই, এইবার প্রফেসর ইউনূস দয়া করে দেরি না করে নির্বাচনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করেন। সংস্কারগুলো শেষ করেন। দেশে অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো দেশের জন্য আরও ক্ষতি হবে, যদি দেরি করেন। তাই বলি নির্বাচন দিন, নির্বাচন দিলে সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে।’
৩০ এপ্রিল বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে বলতেছি, দয়া করে এটা (স্বাধীন বিচার ব্যবস্থা) তাড়াতাড়ি করেন। তাহলে জনগণ ভোট দিয়ে তাদের নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন, আপনাকে তো আর পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই। এখন পাবলিক চাইবে তার ভোটটা দিয়ে নির্বাচিত করতে। ভোট সে দিতে চায়। ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন। যত দেরি করবেন, হাসিনা ঐদিক থেকে টেলিফোন করবে, আমি আসতেছি আবার, টপাটপ আসতেছি।’ বিএনপির এই নেতা আরও বলেন, মানুষ নির্বাচন চায়। নির্বাচন হলে জনগণের সরকার গঠিত হবে। যে সরকার জনগণের জন্য কাজ করবে, দাবি পূরণ করবে।
শেখ হাসিনার বিচার করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আয়না ঘর করেছে। তার সব জবাব হাসিনাকে দিতে হবে। আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে, নির্যাতন করেছে, তার জবাব দিতে হবে। ফখরুল বলেন, একটা রাষ্ট্র এমনি এমনি চলে না। যিনি রাষ্ট্র চালান, তার মনটা অনেক বড় হতে হবে। সবাইকে সমানভাবে দেখতে হবে। ভালোবাসতে হবে। প্রমাণ হয়েছে, এ দেশের মানুষের প্রতি হাসিনার কোনো মায়া-দয়া নাই। যদি থাকত তাহলে তিনি ঐভাবে পালিয়ে যেতেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]