বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

ইমরাম খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর জয়ী।

সংবাদদাতা / ১৪২ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

আলো ডিজিটাল নিউজ

২৬৫টি আসনের মধ্যে ২৫০টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে সব চাইতে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ন্যাশনাল অ্যাসেম্বলি তথা জাতীয় পরিষদের এ নির্বাচনে প্রায় ১৩ কোটি পাকিস্তানি ভোটার নতুন সরকার গঠনে তাদের রায় দেবেন।

প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে এবার ১২ কোটি ৮০ লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । এবারের নির্বাচনে অংশ গ্রহণ করছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দলের পিএমএল-এন, বিলাওয়াল ভুট্টোর পিপিপি, এবং আরও ছোট-বড় মিলেন প্রায় ১৪টি রাজনৈতিক দল।

০৮ ফেবরুয়ারী বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পাশাপাশি জাতীয় পরিষদের (এনএ) ও  চারটি প্রাদেশিক পরিষদে  বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়।
এতে পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৫টি আসনের মধ্যে ২৪৫ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের বেশিরভাগই পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। এরপরই ৬৯ আসনে জয় পেয়েছে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল।
তৃতীয় অবস্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। তাঁর দল পেয়েছে ৫২ আসন। এ ছাড়া এমকিউএম ১৫ আসনে এবং অন্যান্য দল ১০টি আসনে জয়ী হয়েছে।
এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন ১৫ ডিসেম্বর ২০২৩ সাধারণ নির্বাচনের  তফসিল ঘোষণা করেন।
পাকিস্থানে পার্লামেন্ট মজলিস-ই-শূরা হিসেবে আখ্যায়িত।
পাকিস্তানের ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ও সুপ্রিম বা সর্বোচ্চ আইনের বিধান অনুযায়ী একটি গঠনতন্ত্র। এটা একটি দ্বিকক্ষবিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় আইন-সভা বা পরিষদ যা ব্যবস্থাপক সভা  এবং জাতীয় সমাবেশ দ্বারা গঠিত। ব্যবস্থাপক সভা এখানে উচ্চকক্ষ হিসেবে এবং জাতীয় সমাবেশ নিম্ন কক্ষসমূহ হিসেবে উপস্থাপিত হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট গ্রহণ হয়। আর ৬০ আসন সংরক্ষিত নারীদের জন্য ও ১০টি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]