মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চাঁদাবাজির অভিযোগ শরনখোলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে এবং ওডিও,ফাঁস।

সংবাদদাতা / ১৭৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
২২/০৪/২০২৫ইং উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়েনের দক্ষিণ রাজাপুর গ্রামের ভোলা নদীর চর এলাকায় মোঃ আবুল কালাম খাঁন এর বাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নেতা সিদ্দিক ঘরামীর নেত্রীত্বে ৪/৫ জন লোক গিয়ে ৫(পাচঁ) লক্ষ্য টাকা চাঁদা দাবী করেন।

ভুক্তভুগিদের অভিযোগ তার বাবা আওয়ামীলীগ করেন এবং ঘরের ভিতরে শেখ মজিবুর রহমানের ছবি রয়েছে বলে চাঁদা দিতে হবে। ঘটনার সময় বাড়ীতে উপস্থিত ছিলেন আবুল কালাম খাঁনের বড় মেয়ে ইয়াছমিন বেগম।সন্ত্রাসীরা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে দেখা হয় আবুল কালাম খান এর স্ত্রী বেবি বেগমের সাথে তখন তাকে ধরে বাড়ির ভিতর নিয়ে আসেন সিদ্দিক ঘরামি ও তার সাঙ্গোপাঙ্গরা। চাঁদার দর কষাকষির এক পর্যায়ে ২০০০ টাকা নিয়ে আসেন চাঁদাবাজরা, বাকি টাকা দেওয়ার সময় বেঁধে দিয়ে আসেন আবুল কালাম খান এর পরিবার ,চাঁদা পরিষোধ না করলে যৌথ বাহিনীর অভিযানে ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়ে আসেন চাঁদাবাজরা।
অনুসন্ধানে জানা যায় সিদ্দিক ঘরামী ৯০ দশকের সময় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছিলেন তৎকালীন সময় ডাকাতি মামলা সহ একাধিক মার্ডার মামলার আসামি হয়েছিলেন। তিনি সরকারের আত্মসমর্পণ প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তখন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাজনীতির সাথে যুক্ত হয়ে ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। অন্যরা হলেন উপজেলা শ্রমিক দলের নেতা মোঃ জাহাঙ্গীর তালুকদার পিতাঃ আসমত আলী তালুকদার গ্রামঃ উত্তর কদমতলা মোহাম্মদ আতিয়ার রহমান তালুকদার পিতাঃ আব্দুর রব গ্রামঃ আমড়াগাছিয়া অজ্ঞত ২/৩ জন।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে উল্লেখিত চাঁদাবাজরা শরণখোলা উপজেলার বিএনপি গ্রুপিং রাজনীতির আনোয়ার হোসেন পঞ্চায়েত ও মোল্লা ইসাহাক আলী গ্রুপের অনুসারী।

 

এ বিষয়ে মুঠোফোনে নজরুল ইসলাম লাল ভারপ্রাপ্ত আহবায়ক শরণখোলা উপজেলা বিএনপি উনার সাথে যোগাযোগ কারা হলে তিনি বলেন তেমন কিছু বলতে পারেন না অসুস্থতার জন্য গ্রামের বাড়ীতে আছি ? তবে একজন ভাসা ভাসা বলেছেন আমাকে, আমি শুনেছি, সত্য কি? মিথ্যা ? বলা যায় না। কারণ ওখানে দুই গ্রুপিং আছে। আমি যতদূর জানি সিদ্দিক ঘরামীর আগে খারাপ লোক ছিল এখন ভাল হয়ে গেছে, এটাই জানি। মেম্বার হয়েছে মানুষের জনসেবা করছে।
তিনি আরও বলেন, আমার সংঙ্গে এই ঘটনার
(চাদা দাবির) ব্যাপার ভুক্তভোগী বা সংগঠনের কারও মাধ্যমে কেউ অভিযোগ করে নাই।
আমি তদন্ত করে এব্যাপারে জানাতে পারবো। আর কেউ যদি লিখিত ভাবে অভিযোগ করে তদন্ত সাপেক্ষে সংগঠনিক ব্যাবস্থা গহণ করা হবে।
এদিকে শরণখোলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন এব্যপারে আমি কিছু জানি না। এবং আমাকে কেউ কিছু বলে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]