শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

নবীগঞ্জে সাবেক এমপি সুজাত মিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

সংবাদদাতা / ৮২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ)ঃ

হবিগঞ্জের- ১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ শেখ সুজাত মিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে জামিল হোসেন রানা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার তিমিরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলাকারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শেখ সুজাত মিয়ার চাচাতো ভাই শেখ শিপন বাদী হয়ে পুলিশের নিকট আটক জামিল হোসেন রানাসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। মামলায় ৭ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। পুলিশ ও একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, জমির ধান কাটাকে কেন্দ্র করে সুজাত মিয়ার সঙ্গে পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের আহমদ মিয়ার ছেলে জামির হোসেন রানার বাকবিতণ্ডা হয়। এ সময় সুজাতের সঙ্গে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নিতাকর্মী জামিলের ওপর চড়াও হয়। এ সময় জামির হোসেন রানাও একটি রামদা নিয়ে প্রতিরোধের চেষ্টা করে। এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামিলকে নিবৃত করে থানায় নিয়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র সহযোগী সংগঠন শ্রমিক দল, যুবদল ও ছাত্রদল একাংশের নেতকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে। এর কিছুক্ষণ পর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত শেখ সুজাত মিয়ার বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন অগুন নিয়ন্ত্রণ করে। পুলিশও ঘটনাস্থল পরিদশন করে। এ সয়ম অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের তরফে কোনো প্রকার মন্তব্যে অপারগতা প্রকাশ করে।এ নিয়ে সাবেক এমপি সুজাত বলেন, শ্রমিক দলের উদ্যোগে মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল, দেশীয় অস্ত্রসহ আমার ওপর হামলা চালায়। এ সময় আমার সঙ্গে নেতাকর্মী থাকায় আমি রক্ষা পেয়েছি। জমি নিয়ে বিরোধ নিয়ে বাকবিতণ্ডার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার পৈতৃক সম্পদ। ওদিকে, দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, জমির মালিকানা সূত্রে পুলিশের নিকট আটক জামির হোসেন রানার পরিবার প্রতিবারের ন্যায় এবারো চাষাবাদ করে। বৃহস্পতিবার মে দিবসের নামে উপজেলা শ্রমিক দলের ব্যানার নিয়ে ও জমিতে ধান কাটতে গেলে সাবেক এমপি’র সঙ্গে রানার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এটিকে রাজনৈতিক ঘটনা হিসেবে চালিয়ে দেয়াকে দুঃখজনক হিসেবে অভিহিত করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ হবিগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]