মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও গণসংযোগ অনুষ্ঠিত

সংবাদদাতা / ২১৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অফিস ৫ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জেলার ঐতিহ্যবাহী বরিশাট গ্রামের নয়ন শা “ট” বাজারের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান।
শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোঃ মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী ডাক্তার রাকিব হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুক্তার হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সহকারী সেক্রেটারী মোঃ রাশিদুল ইসলাম উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা, সেক্রেটারী নূরনবী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা আবুল হাসান, প্রচার সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম তারেক, শ্রীপুর ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা মোঃ হাবিবুর রহমান, শ্রীকোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আকিদুল ইসলামসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও বাদ এশা খামারপাড়া বাজার জামে মসজিদ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৬/৬/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]