শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

লাকসাম-মনোহরগঞ্জ বিএনপির ঈদ পুনর্মিলনী

সংবাদদাতা / ৬১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

এম.এ মান্নান

লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা)প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(৮জুন) রোববার দুপুরে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে পাশাপুর এলাকায় বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালামের বাড়িতে এ ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, ঈদের আনন্দকে পরস্পরের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন এবং প্রয়াত নেতা- কর্মীদের জন্য দোয়া কামনা করা। বিশেষ করে আমাদের প্রিয় নেতা প্রয়াত সংসদ সদস্য ও বিএনপির নেতা কর্নেল (অব:)এম আনোয়ারুল আজিম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি।

দুই উপজেলার দলের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের সকলে মিলে কাঁধে কাঁধে মিলিয়ে প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে ও দেশটাকে সুন্দর ভাবে গড়তে হবে।দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে-দলের কোনো নেতা কর্মী অপকর্মে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে, তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।

এ সময় লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম দৌলতগঞ্জ বণিক সমিতির আহবায়ক আলহাজ্ব মজির আহম্মদ,পৌর বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু,সদস্য সচিব বেলাল রহমান মজুমদার, গোলাম ফারুক, রাফসান, মনোহরগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক ইলিয়াস পাটোয়ারী, সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মশু, শাহ আলম, জিল্লুর রহমান ফারুক, আনিছুর রহমান দুলালসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের উপজেলা পৌরসভা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ ঈদ সভায় উপস্থিত ছিলেন।

এম.এ মান্নান
লাকসাম মনোহরগঞ্জ
কুমিল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]