মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মুনাফা নয়, সেবা আমাদের লক্ষ্য : অধ্যাপক গোলাম রব্বানী

সংবাদদাতা / ১৪৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

নাজমুল হাসান, রংপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেছেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যই আমাদের এই প্রয়াস। আমরা চাই, এই প্রতিষ্ঠানটি যেন মুনাফার ভিত্তিতে নয়, বরং মানবতার ভিত্তিতে পরিচালিত হয়। যারা এখানে চিকিৎসা নিতে আসবেন, তাদের যেন ন্যায্য মূল্য ও সম্মানের সঙ্গে সেবা দেওয়া হয়।

মঙ্গলবার (১০ জুন) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথায় আল শিফা মেডিকেল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আল শিফা মেডিকেল সেন্টারের এই শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা এলাকার মানুষদের স্বাস্থ্যসেবায় নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারলাম। মানুষ যখন অসুস্থ হয়, তখন তারা যেমন চিকিৎসকের দরজায় যায়, তেমনি আমরা চাই এই প্রতিষ্ঠান হোক এমন একটি স্থান, যেখানে মানুষ সেবা ও শান্তি পাবে।

তিনি বলেন, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই-যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে যারা এই প্রতিষ্ঠানের জন্য শ্রম, সময়, অর্থ ও চিন্তা দিয়ে সহযোগিতা করেছেন। আমরা আশা করি, আল শিফা মেডিকেল সেন্টার শুধু মিঠাপুকুর নয়, আশপাশের অঞ্চলগুলোতেও সেবার আলোকবর্তিকা হয়ে উঠবে।

তিনি আরও বলেন, আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে মানুষের কল্যাণে, মানবতার সেবায় সফল করে তোলেন-এই প্রার্থনা করি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রভাষক গোলাম রব্বানী।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. আবু তালেব, ডা. জহুরুল হক, ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টার, ৭ নম্বর লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]