মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সেক্রেটারী বহু অপকর্মের হোতা  গৌতম গ্রেফতার

সংবাদদাতা / ২৪৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নবীগঞ্জ হবিগঞ্জ

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বহু অপকর্মের হোতা  গৌতম রায় (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ জুন বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ শহরের পশ্চিম  বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছ বাজার সংলগ্ন পশ্চিম  বাজার এলাকা থেকে গৌতম রায়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “বিশেষ অভিযানের সময় গৌতম রায়কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে গৌতম রায়সহ  আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান রানা,গৌতমসহ অন্যান্য আসামীরা।  গতমাসে প্রধান আসামী রানাকে সিলেটে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে জামিনে মুক্তি পেয়ে রানা পালিয়ে ব্ল্যাকে ইন্ডিয়া চলে গেলে মাৃলার বাদি গত ৪ জুন  অন্যান্য  আসামীরা যাতে দেশ ছেড়ে না যেতে পারে সে মর্ম আবেদন দেন।

এছাড়া ২০১৪ সালে নবীগঞ্জে বিভিন্ন প্রাইমারী স্কুলে দপ্তরী নিয়োগ ও শিক্ষক বদলী করার ক্ষেত্রে তৎকালীন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীকে পুজি করে দুই ভাগিনা রানা ও পৌর আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায় প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়। সরকার দলীয় প্রভাব দেখিয়ে চাকুরী প্রার্থীদের জিম্মি করে ফেলে দুই ভাগিনা। এছাড়া আওয়ামীলীগের  দলীয় প্রভাব দেখিয়ে গৌতম রায় সারের ডিলার এনে নবীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের সাধারণ কৃষককে ন্যায্যদামে না দিয়ে জিম্মি করে  চড়ামূল্যে তা কালোবাজারে বিক্রি করে রাতারাতি জিরো থেকে হিরো হয়ে উঠে। দলীয় প্রভাবের কারণে  কেউ তার এহেন কাজের প্রতিবাদ করতে পারেনি। তার হাতে নবীগঞ্জ আনোয়ারা বিপনীর কম্পিউটার ব্যবসায়ী রিপন দেবসহ আরো অন্যান্য্য ব্যবসায়ীরা  হামলার স্বীকার হয়েছে।   কিন্তু বহু অপকর্মের হোতা গৌতম রায় দীর্ঘদিন প্রকাশ্য ঘুরাফেরা করলে জনমনে নেতিবাচক প্রভাব ফেলে।  আটকের খবরে ভুক্তভোগীদের মাঝে সঃস্থি এসেছে বলে জানান অনেকেই

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
নবীগঞ্জ হবিগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]