রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক (গোদাগাড়ী) রাজশাহী :
গোদাগাড়ীতে ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর প্রকল্পের আওতায় আহার্য্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, এতিমখানা ও মাদ্রাসায় এ আহার্য্য বিতরণ করা হয়।
সোমবার (৩০ জুন) বিকেল ৩ টায় বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মমিনুল ইসলাম। এছাড়াও মসজিদ, মন্দির, এতিমখানা, ও মাদ্রাসার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
আহার্য্য বাবদ জিআর প্রকল্পের আওতায় ৩২ টি প্রতিষ্ঠানকে মোট ৪২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ টি প্রতিষ্ঠানে ১ টন ও ১০ টি প্রতিষ্ঠানকে ২ টন করে আহার্য্য বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১ টি মন্দির, ১ টি সনাতনী ট্রাস্ট, ২ টি মসজিদ, ৩৮ টি এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসায় এই বরাদ্দ দেওয়া হয়।
প্রতিষ্ঠান প্রতিনিধিদের উদ্দেশ্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, এবার আমরা বাচ্চাদের জন্য উৎকৃষ্ট মানের চাল বরাদ্দ দিতে পেরে আনন্দিত। আপনারা এই আহার্য্য খুব সুন্দরভাবেই এতিম শিশুদের খাওয়াতে পারবেন।