মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন ঈদগাঁও’র নুর মোস্তফা 

সংবাদদাতা / ২৩০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সেলিম উদ্দিন, ঈদগাঁও

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত রোহিঙ্গা যুবক নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (২ জুলাই) বিকেলে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটি শেয়ার করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন নূর মোস্তফা। ওই দিন দুপুরে ঈদগাঁও থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে ৬ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শহীদ নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন ১৯৯২ সালে, এরপর কক্সবাজার ঈদগাঁওর ইসলামাবাদ এলাকায় স্থায়ী বসতি গাড়েন। ১৭ বছর বয়সী শহীদ নূর মোস্তফার জন্ম বাংলাদেশে। স্থানীয় দারুস সালাম দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
২/৭/২০২৫ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]