রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
আলো নিউজঃ
রাজধানীর রূপনগর, চলন্তিকা এলাকা বাসীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক জানাব আমিনুল হক। এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর কথা শুনেন।
গত ৬ জুলাই ২০২৫ ইং (রবিবার) বাদ মাগরিব রাজধানীর মিরপুরের রূপনগর ৬ ই- ব্লক চলন্তিকা এলাকা বাসীর উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জানাব আমিনুল হক আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি । বিএনপির জাতীয় নির্বহী কমিটি ক্রিড়া বিষয়ক সম্পাদক। এসময় তিনি এলাকার বাসীর বিভিন্ন সমস্যার কথা শুনেন ।
তিনি বিভিন্ন সমস্যা কথা শুনেন সে লক্ষ্যে উনার পক্ষে সম্ভব, তিনি তা করে দেওয়ার আশ্বাসা দেন এবং যেই সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র বা প্রশাসন প্রয়েজন তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তা হলে বৈধ্য পন্থানুসরণ করে সমাধানের আশ্বাস দেন।
এবং তিনি আরও বলেন ইতিমধ্যে আপনাদের অভিযোগে ভিত্তিতে অত্র এলাকার আমার দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি এবং প্রসশনের সার্বিক সহযোগিতায় মাদক কার্যক্রম নেই বলে আপনারা আমাকে ও বিএনপি দলীয় সহকর্মীদের ধন্যবাদ দিয়েছেন।
তিনি আরও বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এখানে রাজনৈতিক প্রশ্রয়ে মাদক ব্যবসা হত, এবং অবৈধভাবে দখল করত বানিজ্য, চরি, ছিনতাই, সন্ত্রাস, আনেক ধরনের অপকর্মে লিপ্ত ছিল। আমরা তা হতে দিবো না, আর এসব অপকর্মে যদি আমার বিএনপি নেতা কর্মী লিপ্ত হয় আমাকে আপনারা ইনফর্ম করবেন, আমি দলীয় ও প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করে, পুলিশের হতে তুলে দিবো।
আপনারা আমাকে সহযোগিতা করুন , আমি আপনাদেরকে একটি কল্যানকর সমাজ উপহার দিতে চাইএর আগে চলন্তিকা এলাকা বাসীর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তার বলেন এলাকায় মাদকাসক্ত ব্যক্তি, মাদক ব্যবসা, মৌলিক কিছু সমস্যা নিয়ে কথা বলেন যেমন সুপেয় পানি, বৃষ্টির পানিতে, জালা বদ্ধতা, বিদ্যুৎ সমস্যা,একটি ল্যাম্পপোষ্ট (বৈদতিক খুটি) সুচিকিৎসার জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুচিকিৎসার জন্য, এবং বিজিএমইএ একটি অত্র এলাকার অবস্থিত হাসপাতাল বন্ধ থাকায় পূণরায় চালুর ব্যাবস্থা কারা, এলাকায় মসজিদটির আয়তনে বৃদ্ধি করা। এবং অন্যান সমস্যাবলী নিয়ে আলোচনা করে।
এসময় মতবিনিময় সভার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফিরোজ আহম্মেদ,সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহবুব আলম মন্টু, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি, মোঃ জহিরুল হক, আহবায়ক, রূপনগর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। সঞ্চালনায় ছিলেন ইঞ্জিঃ মোঃ মজিবুল হক, যুগ্ম-আহবায়ক রূপনগর থানা বিএনপি, ঢা.ম.উ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক রূপনগর থানা বিএনপি এ টি এম অলিউল হাসানাত তুহিন মাষ্টার,মোঃ হাবিবুর রহমান, আলামগীর হোসেন তালুকদার, সার্বিক পরিচালনা মোঃ নিজাম উদ্দিন জসিম,
৬ নং ওয়র্ড (আঃ) রূপনগর, বিএনপি’র সভাপতি মোঃ কামাল হোসেন সিনিয়র সহ-সভাপতি ডাঃ আল হাসান মোবারক, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর আহাসান রনি, চলন্তিক ইউনিট বিএনপির সভাপতি মোঃ মানিক। আন্যান নেতা কর্মীগণ।