মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মনিপুরে চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

সংবাদদাতা / ১১০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

আলো নিউজঃ

মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আনোয়ার হোসেন তাবিদ (৩৫), ২। মোঃ মিন্টু মিয়া (৩৫), ৩। মোঃ রতন মিয়া (৩৪) ও ৪। মোঃ ইসমাইল হোসেন (২৪)।

সোমবার (৭ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৩:০০ঘটিকায় পশ্চিম মনিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রোববার (৬ জুলাই) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় গ্রেফতারকৃত চারজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পশ্চিম মনিপুরের প্রতিক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদেরকে পাঁচ লক্ষ টাকা প্রদান করে। ঘটনা চলাকালিন রাত আনুমানিক ০৩:০০ ঘটিকার সময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল হতে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]