মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে মিরপুর থানা বিএনপির মিছিল ও পথসভা, এস এ সিদ্দিক সাজুর পক্ষ থেকে লিফলেট বিতরণ

সংবাদদাতা / ১৩০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে আজ মিরপুর থানা বিএনপি ও এর অধীনস্থ ১১ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি রাজধানীর কল্যাণপুর নতুন বাজার থেকে শুরু হয়ে মিজান টাওয়ার (বাসস্ট্যান্ড) পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়। কর্মসূচির মাধ্যমে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু এর পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

পথসভা ও মিছিলে অংশগ্রহণ করেন—মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া,যুগ্ম আহ্বায়ক স. ম. আরিফউল্লাহ,যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার পলাশ,মিরপুর থানা বিএনপির ১ নম্বর সদস্য আব্দুস সালাম চৌধুরী,সদস্য মনির হোসেন,৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ,১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন,সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ স্বপন,সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ফয়েজ উদ্দীন,সাবেক সভাপতি মোঃ আফজাল হোসেন
সহ আরো অনেক নেতাকর্মী ও স্থানীয় জনতা।

পথসভায় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। জনগণকে এর সাথে সম্পৃক্ত করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বক্তারা সকলকে আহ্বান জানান—দেশ ও গণতন্ত্র বাঁচাতে বিএনপির ডাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]