মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৫৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে নারী সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, জুলাই যোদ্ধা মোঃ এনামুল হকসহ অন্যরা।ত

আলোচনা সভা শেষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ও শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, ছাত্রপ্রতিনিধি, মহিলা প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ মাগুরা, ২৬.০৭.২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]