মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

শিক্ষিত ও সচেতন প্রজন্মই পারে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে – আমিনুল হক

সংবাদদাতা / ১৫১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
পল্লবী ও রুপনগর থানার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

গত ২৬ জুলাই ২০২৫ ইং, রোজ- শনিবার, সকাল-১০ ঘটিকায়, ঢাকা ১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানার) মিরপুর গার্লস আইডিয়াল স্কুল & কলেজ, মিরপুর-১০ নাম্বার জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক, আহবায়ক, বিএনপি-ঢাকা মহানগর উত্তর।

অনুষ্ঠানে তিনি বলেন, “তোমাদের এই সাফল্য শুধু তোমাদের নয়, এটি পুরো এলাকার গর্ব। এই মেধা ও পরিশ্রমই ভবিষ্যতে দেশ গড়ার মূল ভিত্তি হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে।”

জনাব আমিনুল হক আরও বলেন, “রাজনীতির পাশাপাশি আমি সব সময় চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে, কারণ শিক্ষিত ও সচেতন একটি প্রজন্মই পারে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।”

এই ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে। কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকেই— এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে রাজনীতি নয়, মুখ্য হয়ে উঠেছে শিক্ষা ও তরুণদের স্বপ্ন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং সবাই একমত হন যে, এমন ইতিবাচক কর্মসূচি নিয়মিত হওয়া উচিত, যাতে আগামী প্রজন্ম আরও সাহস, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]