শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচলের নির্দেশনা দিয়েছে (ডিএমপি)।

সংবাদদাতা / ২৭৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৪  পালন উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামী ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্য ৬ টা থেকে বুধবার ২১ ফেব্রুয়ারী বেলা তিন টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার  আশপাশে প্রবেশের অন্তত ১৩টি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জনানো হয়
এ সময় বিকল্প সড়কে যানবাহন চলাচল করেত বলা হয়েছে ।
গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে “ডিএমপি”।
এতে আরও বলা হয়েছে, একুশে ফেব্রুয়ারী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে টিএসসি, শাহবাগ, হাইকোর্ট,দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, জিমনেসিয়াম মাঠ গেট, রোমানা, জগন্নাথ হল,রাজু ভাস্কর্য, নীলক্ষেত,বকশিবাজার, পলাশী, চানখাঁরপুল,   ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প পথে হিসেবে কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার ক্রসিং হয়ে চানখাঁরপুল ক্রসিংয়ে যাওয়া যাবে।
এবং শাহবাগ, কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোডে যান চলাচল করবে। শাহবাগ, মৎস্য ভবন, কদমফোয়ারা, হাইকোর্ট, আবদুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং; হাইকোর্ট, বঙ্গবাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং এবং শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট, বকশিবাজার, চানখাঁরপুল, নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ উড়ালসড়ক দিয়ে যানবাহন চলাচল করবে করবে বলে জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও হয়  বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চানখাঁরপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে হেঁটে চলাচল করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]