শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সংবাদদাতা / ১৭৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

আলে ডেক্সঃ নিউজঃ
নিজস্ব প্রতিবেদক

গত ২৯ জুলাই মঙ্গলবার ২০২৫ ইং বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম এ ঘোষণা করেন । ঘোষণার সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং। আগামী ১১ আগস্ট ২০২৫ ইং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ আগস্ট ২০২৫ ইং থেকে বিতরণ করা হবে প্রার্থিতার মনোনয়নপত্র। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ জুলাই।
তফসিলে বলা হয়, ডাকসুর নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ আগস্ট, বিকেল ৩টা পর্যন্ত । আর মনোনয়নপত্র বাছাই হবে ২০ আগস্ট ২০২৫ ইং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট ২০২৫ ইং ।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয় ২৫ আগস্ট ২০২৫ ইং। এবং ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ৯ সেপ্টেম্বর ২০২৫ইং ভোটগ্রহণ শেষে রাতেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজাসহ অন্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। স্থানে স্থানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ২৪ ঘণ্টা টহল ও নজরদারি করছে প্রক্টোরিয়াল টিম।

ডাকসুর প্রতিষ্ঠা ঃ

১৯২২ সালের ১লা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের একটি সভায় ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’ নামে একটি ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয়। ১৯২৩ সালের ১৯শে জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাহী পরিষদ পূর্বোল্লিখিত শিক্ষক সভার সিদ্ধান্তকে অনুমোদন দেয়। ১৯২৫ সালের ৩০ অক্টোবর সংসদের সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ অনুমোদন করলে তা কার্যকর হয়। প্রথমবার ১৯২৪-২৫ সালে সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত, পরের বছর অবনীভূষণ রুদ্র। ১৯২৯-৩০ সালে সম্পাদক নির্বাচিত হন আতাউর রহমান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]