মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন  

মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে শোকর্্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় ২০২৪ সালের ৪ আগস্ট নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ সোহান শহীদ ফরহাদসহ ১০ জন শহীদের স্মরণে সোমবার বেলা ১১টায় শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঢাকা রোডস্থ শহীদ রাব্বি ও ফরহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সেখান থেকেই শোক র‌্যালির সূচনা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিস্তম্বে এসে শেষ হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও যুগ্ন আহবায়ক আহসান হাবীব কিশোরসহ। অনুষ্ঠানে যুবদল, কৃষক দল ,স্বেচ্ছাসেবক দলও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন । নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আর কখনোই ফ্যাসিবাদী শাসন চলতে দেবো না। শহীদের রক্ত আমাদের চেতনার প্রেরণা। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৪/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]