বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik

মাগুরায় বিনা’র মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদদাতা / ২২৬ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মাগুরা বিনা’র মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ // মাগুরায় বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-২১ এর সাথে জিএস ধান ও বিনাধান-১৯ প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র মাগুরার আয়োজনে বুধবার বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের রুপদাহ গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহর মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পিএসও এবং বিনা ময়মনসিংহ প্রকল্প পরিচালক ড,মোঃ মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহ পিএসও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান চৌহান, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তোজাম্মেল হক সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা।

বিনা উপ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকাইয়া সুলতানার সঞ্চালনায় ও মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা ‘র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মাঠ দিবসের অনুষ্ঠানে বিনা উদ্ভাবিত আউশ ধানের উন্নত জাত বিনাধান-২১’ এরসাথে জিএস ধান ও বিনাধান ’ ১৯ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/৮/ ২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]