মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

সংবাদদাতা / ২৪৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

ফুটবলের ক্ষুদে বিস্ময়কর প্রতিভাবান সোহানের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সহায়তা প্রদান করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়ে পাঁচ বছরের সোহানের ফুটবল দক্ষতার ভিডিও ছড়িয়ে পড়লে তা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভিডিওটি দেখে তিনি আবেগাপ্লুত হন এবং দলীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাড়ে পাঁচআনী গ্রামের সোহানদের বাড়িতে উপস্থিত হন আমিনুল হক। এ সময় তিনি সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সোহানের জন্য উপহার হিসেবে ফুটবল সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় আমিনুল হক বলেন, “তারেক রহমান সোহানের ভিডিও দেখে খুবই অনুপ্রাণিত হয়েছেন এবং তার পক্ষ থেকে সোহানের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। তিনি শুধু ফুটবলের দায়িত্বই নেননি, বরং সোহানের পড়াশোনা ও পরিবারের সম্মানজনক জীবনযাপনের জন্য নিয়মিত অর্থ সহায়তার ব্যবস্থাও করেছেন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও জানান, সোহানের বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সোহানকে বিকেএসপিতে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আমিনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি দেশের আনাচে-কানাচে অনেক প্রতিভাবান শিশুরা রয়েছে, যাদের সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমাদের দল বিশ্বাস করে ক্রীড়াক্ষেত্রে দলীয়করণ নয়, প্রতিভার ভিত্তিতে এগিয়ে নেওয়া দরকার। বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি জেলা-উপজেলায় বিকেএসপি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ক্রীড়াময় বাংলাদেশ গড়ে তোলা হবে।”

এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মো. শামীম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল ও সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন প্রমুখ।

মোঃ জাকির হোসেন
তারিখ: ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]