মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রাক্তন তিন প্রধানকে সম্মাননা প্রদান

সংবাদদাতা / ১৬০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

মালিহা জান্নাত মিশা

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান হিসেবে পূর্বে দায়িত্বপালনকারী ৩ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১.টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে এ ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সদ্য যোগদানকৃত প্রধান ড. মোঃ তরিকত ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রথম প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্রী চৈতন্য কুমার মল্লিক, দ্বিতীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সদ্য সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী সহযোগী অধ্যাপক রকিব হাসান। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব-ই-খুদা।
পরে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেককেটে উদযাপন করা হয়। এসময়ে শিল্পীর জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক শাপলা সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, সহকারী অধ্যাপক মুহম্মদ খায়রুল হাসান, অনির্বাণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবীর ও মনীষা সাহা। এছাড়াও ডিসিপ্লিনের সকল বর্ষের প্রায় ৮০ জন শিক্ষার্থী ও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]