মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা বিষয়ে খুবিতে সেমিনার অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনের উদ্যোগে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ বিষয়ে এক সেমিনার আজ ১৩ আগস্ট (বুধবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। সংবাদমাধ্যমেও নারীদের উপস্থিতি বৃদ্ধি করা এবং তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। সংবাদমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই এখানে জেন্ডার সমতা ও ন্যায্যতা প্রতিফলিত হলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ শারাফাত হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. গীতি আরা নাসরীন, সমতা ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
এমসিজে ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম।
এ সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

মালিহা জান্নাত মিশা
খুবি প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]