মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম
পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক*

সংবাদদাতা / ১২৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সহনশীল ও ধৈর্যশীল আচরণে নেতাকর্মীদের প্রতি আমিনুল হকের আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি হলো সাধারণ মানুষের দল। তাই দলের কোনো নেতাকর্মী যেনো জনগণের উপর অন্যায় বা প্রভাব বিস্তার না করে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ভোলা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “আমাদের প্রত্যেকটি জায়গায় সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করেছে, আমি আমার বিএনপি নেতা-কর্মীদের স্পষ্ট নির্দেশ দিচ্ছি -দয়া করে আপনারা সাধারণ মানুষের ওপর কোনো অন্যায় করবেন না, কোনো প্রভাব বিস্তার করবেন না। যদি কেউ করে, তবে আমি নিজেই তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “আমরা চাই বিএনপি জনগণের দল হয়ে থাকুক। আমাদের রাজনীতি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য। আমার নির্বাচনী এলাকা পল্লবী-রূপনগরের প্রতিটি মানুষের পাশে থেকে আমি তাদের সমস্যার সমাধানে কাজ করতে চাই। আমি শুধু একজন প্রার্থী নই – ধানের শীষের প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকতে চাই।”

সভায় তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

মোঃ জাকির হোসেন
শনিবার, ২৩ আগষ্ট, ২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]