মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুবিতে সিএলও, পিএলও এন্ড কারিকুলাম রিভিশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘সিএলও, পিএলও এন্ড কারিকুলাম রিভিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে নিয়মিত কারিকুলাম হালনাগাদ করা জরুরি। শিক্ষাজীবন শেষে যদি শিক্ষার্থীরা কর্মসংস্থান না পায়, তবে সেই সাবজেক্টের কোনো চাহিদা থাকবে না। তাই যুগোপযোগী পাঠক্রম প্রণয়ন ও ডিসিপ্লিনের বিদ্যমান ল্যাবগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে।
রিসোর্স পারসন হিসেবে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহামন।
কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসনবৃন্দ “সিএলও অ্যান্ড পিএলও ফরমেশন: নেসেসিটিজ অব খুলনা ইউনিভার্সিটি”, “ম্যাপিং: ইন্টিগ্রেটিং ইফেক্টিভ সিএলও অ্যান্ড পিএলও”, “সিএলও অ্যান্ড পিএলও রিভিশন এক্সারসাইজ” বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় ক্লাস্টার-৩ ডিসিপ্লিনের পিএসিএসি সদস্যরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষকমণ্ডলী কারিকুলাম সংশোধন প্রক্রিয়া, সিএলও ও পিএলও বাস্তবায়ন কৌশল এবং গুণগত শিক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।
এছাড়া গত ২৫ আগস্ট (সোমবার) ক্লাস্টার-২ ডিসিপ্লিনের পিএসিএসি সদস্যদের অংশগ্রহণে ‘সিএলও, পিএলও এন্ড কারিকুলাম রিভিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মালিহা জান্নাত মিশা
খুবি প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]