মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‎অতিরিক্ত বিচারপতি হলেন ভূঞাপুরের সাইফুল ইসলাম

সংবাদদাতা / ১৩৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

‎আতিকুর রহমান,

স্টাফ রিপোর্টার :
‎‎

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কৃতি সন্তান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

‎
‎সোমবার (২৫ আগষ্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মরহুম আব্দুল মাতিন মাষ্টার সাহেবের জেষ্ঠ পুত্র। যার বাবা আব্দুল মাতিন মাস্টার ও তার চাচা আব্দুর রহমান উপজেলার গাবসারা ইউনিয়ন এর বড় জয়পুর গ্রামে বসবাস করতেন, সেখানে তারা সুদীর্ঘ সময় বসবাস করেন। পরে তারা জিগাতলা গ্রামে বসতী স্থাপন করলেও তার বাবা ও চাচা বড় জয়পুর গ্রামের সাথে সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত বজায় রেখেছিলেন।
‎
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক শেখ আবু তাহের এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
‎
‎তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]