মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সংবাদদাতা / ২০৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুরে ২০২৫ খ্রিস্টাব্দে এস এস সি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৭ আগস্ট বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী।

 

এ সময় প্রতিষ্ঠানের সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ তানভীর আহমেদ তনু, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ জুয়েলরানা, শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী মোছাঃ মুসলিমা খাতুন।


শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
অনুষ্ঠানে উপজেলার ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি দাখিল মাদ্রাসা এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১০২জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর মাগুরা।
তাং ২৭/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]