রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ‘কার্যকরী কমিটি নির্বাচন ২০২৫-২০২৬’-এর নবনির্বাচিত সভাপতি এডঃ সরকার হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক এডঃ এইচ. এম. আনোয়ার প্রধান, সমাজ সেবা সম্পাদক এডঃ রাজিব মন্ডল সহ বিজয়ী সকল আইনজীবীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।
শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা এস. আলম রাজীব বলেন, এতো বছর পর গণতান্ত্রিক ধারায় ভোটারদের ভোটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ এই নির্বাচনই প্রমাণ করে আমরা তথা বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং ভোটার বা সাধারণ জনগণের ভালবাসা ও সমর্থনের মাধ্যমেই আমরা দায়িত্ব গ্রহণ করতে চাই। কারণ আমরা বিশ্বাস করি সর্বস্তরের জনগণের ভালবাসা ও সমর্থন বিএনপি’র পক্ষেই আছে, অপেক্ষা শুধু জাতীয় নির্বাচন সহ সকল ক্ষেত্রেই জনগণের ভোটাধিকার অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া। বিএনপি জনগণের দল, জনগণকে সাথে নিয়েই বিএনপি’র রাজনীতি। আগামীতে রাষ্ট্র সংস্কারের পথচলাও হবে বিএনপি ও জনগপণের ঐক্যবদ্ধ পথচলা, ইনশাআল্লাহ।
নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জেলার আইনজীবীদের সকল ধরনের সমস্যা নিরসন করে তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।