শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ
মাগুরায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,মাগুরা জেলা শাখার আয়োজনে শুক্রবার আল আমিন কমপ্লেক্সে দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আমীর ও মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের।
তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে সংগঠনকে আরও সুসংগঠিত করা, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসের সভাপতিত্বে জেলা সেক্রেচারী মোঃ সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩০/৮/২০২৫ইং