শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

ক্রীড়াঙ্গনে হস্তক্ষেপের অভিযোগ- আমিনুল হক

সংবাদদাতা / ১৭৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

বিএনপি সরকার গঠন করলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের খেলাধুলায় অযাচিত হস্তক্ষেপ করছেন। বিশেষ করে ক্রিকেটে ষড়যন্ত্র, পদ বণ্টনে প্রভাব বিস্তার এবং কাউন্সিলর নির্ধারণের মাধ্যমে সরাসরি প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কখনোই চাই না কেউ দেশের ক্রীড়াঙ্গনকে ব্যক্তিগত আধিপত্য বিস্তারের জায়গা বানাক। ক্রিকেটসহ যেকোনো খেলায় এ ধরনের অযাচিত প্রভাব খাটানো হলে বিএনপি তা প্রতিহত করবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় করে আমিনুল হক বলেন, দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আগামী প্রজন্মকে মাঠমুখী করে একটি সুস্থ ও মননশীল জাতি গড়ে তোলা সম্ভব। তিনি স্মরণ করেন আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালুর কথা, যেখান থেকে অসংখ্য প্রতিভা উঠে এসেছিল।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে সারা দেশের প্রতিটি জেলা ও বিভাগ থেকে ট্যালেন্ট হান্ট করে প্রতিভাবান ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় খরচে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে।

তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যেই বিভিন্ন ক্রীড়া আসর সফলভাবে আয়োজন করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালও সামনে। একইভাবে সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল-ক্রিকেটসহ জনপ্রিয় খেলাধুলার আসর চলছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার তরুণদের মাঠ থেকে সরিয়ে মাদকের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক খেলাধুলা জানিয়ে বিএনপি নেতা ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শারীরিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিয়ে আওয়ামী শাসন আমলে গণমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ তুলে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর গণমাধ্যম সত্য বলতে পারেনি। বিএনপি সরকার গঠন করলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কর্মীরা ভয়ের বাইরে থেকে নিজেদের মত প্রকাশ করতে পারবে।

অনুষ্ঠানে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বরিশাল মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন
বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]