বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথ গ্রেফতার : ৩ মাসের কারাদণ্ড

সংবাদদাতা / ১৪১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে ভুয়া ডাক্তার কাজল নাথ গ্রেফতার : ৩ মাসের কারাদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ভুয়া ডাক্তারবিরোধী অভিযানে আবারও নেমেছে প্রশাসন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে দেব নাথ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার পরিচয়ে রোগী দেখা অবস্থায় কাজল নাথ (৫২) কে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। তিনি জানান, অভিযানের সময় কাজল নাথ চিকিৎসক হওয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বরং অবহেলার মাধ্যমে রোগীদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কারণে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার মৃত প্রেমানন্দ নাথের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের হাসপাতাল রোড ও শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে ডাক্তার পরিচয়ে রোগী দেখছিলেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকিতে পড়ছিলেন।অভিযানের সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।স্থানীয় সচেতন মহল জানায়, কাজল নাথকে পূর্বেও একাধিকবার ভুয়া ডাক্তার পরিচয়ে জেল-জরিমানা করা হয়েছিল। তবুও তিনি বিভিন্ন কৌশলে আবারও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এতে হতাশা প্রকাশ করে এলাকাবাসী বলেন, এমন ভুয়া ডাক্তারদের কঠোর শাস্তি না হলে মানুষের জীবন নিয়ে এ ধরনের অবৈধ খেলা বন্ধ হবে না।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রুহুল আমীন বলেন, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো প্রকার অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শামীম চৌধুরী
নবীগঞ্জ (হবিগঞ্জ)
তারিখ :৭ সেপ্টেম্বর ২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]